ঢাকা অফিস • প্রকাশিত: ২৯ অক্টোবার ২০২৫, ১২:২১ এ এম • অনলাইন সংস্করণ

একদিনে বিপুল সংখ্যক জামিন: তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

একদিনে বিপুল সংখ্যক জামিন: তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

একদিনে বিপুল সংখ্যক মামলায় জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।


যেসব বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন—বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. জাকির হোসেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি একটি হাইকোর্ট বেঞ্চ একদিনে প্রায় ৮০০ মামলায় জামিন মঞ্জুর করেছেন। এ ঘটনায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রধান বিচারপতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।


এর আগে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে একদিনে এত বিপুল সংখ্যক মামলার শুনানি ও জামিন প্রদানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়ার সুপারিশ করা হয়।